Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

মনোনয়ন পত্র জমা দিলো উত্তম বারিক ও দেবাংশু ভট্টাচার্য

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ও তমলুক লোকসভা কেন্দ্রের দুই তৃনমূল প্রার্থী উত্তম বারিক ও দেবাংশু ভট্টাচার্য বৃহস্পতিবার  মনোনয়ন পত্র জমা দিলো।এই জেলার দুটি লোকসভা কেন্দ্রের পর্যবেক্ষক রাজীব ব্যানার্জীকে সাথে নিয়ে উত্তম বারিক ও দেবাংশু ভট্টাচার্য মনোনয়ন জমা দেন তমলুকে জেলা শাসকের দফতরে।

দুই প্রার্থীর সাথে হাজার হাজার কর্মী ও মন্ত্রী অখিল গিরি,বিপ্লব রায় চৌধূরী সহ অন্যান্য তৃনমূল বিধায়ক-নেতৃত্ব হাজির ছিলেন।

রাজীব ব্যানার্জী বলেন গত ২০১৯ সালের মত এবার ২০২৪ সালেও কাঁথি-তমলুক লোকসভা কেন্দ্রে তৃনমূল প্রার্থীরাই জয়ী হবেন।

দেবাংশু ভট্টাচার্য বলেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে।প্রচারে গিয়ে মানুষের উৎসাহ দেখে অনুভব করছিলাম।তবে মনোনয়নে আমি নিশ্চিত।বলেন শুধু তমলুক কিংবা কাঁথি নয়,সারা রাজ্যের ৪২টা আসনেই এবার তৃনমূলের ব্যাপক ফল হবে।

Related News

Also Read