Select Language

[gtranslate]
২৯শে আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ১৩ই জুলাই, ২০২৬ )

উচ্চমাধ্যমিক পরীক্ষায় জেলার কৃতিদের সম্বর্ধনা

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের উদ্যোগে উচ্চমাধ্যমিক পরীক্ষায় জেলার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন সভা অনুষ্ঠিত হলো।

 

এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থেকে কৃতি ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাঁদের ভবিষ্যতের পথচলায় উৎসাহ প্রদান করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও পটাশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তম বারিক।

 

উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি হাবিবুর রহমান, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য, সহ অন্যান্য সদস্য সদস্যা কর্মাধ্যক্ষ আধিকারিক বৃন্দ। তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্যে ছাত্রছাত্রীদের মধ্যে নবউদ্যমে এগিয়ে চলার প্রেরণা জোগান।

Related News

Also Read