Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

জেড়থান মাতৃ সংঘের রক্তদান শিবির।

রক্তের সংকট মেটাতে ও মুমূর্ষু রোগীর পাশে দাঁড়াতে এগরা-১এর জেড়থান মাতৃ সংঘের উদ্যোগে মঙ্গলবার আয়োজিত হয় রক্তদান শিবির। এ দিন জেড়থান-১ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই শিবিরে মহিলা সহ প্রায় ৭০ জন রক্তদান করেন। এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক রক্ত সংগ্রহ করে।

ক্লাবের সভাপতি – প্রভাতভূষণ জানা জানিয়েছেন প্রচন্ড গরমে রক্তের চাহিদা মিটিয়ে মুমুর্ষু রোগীদের পাশে দাঁড়াতেই এমন শিবিরের আয়োজন। উপস্থিত ছিলেন কোষাধ‍্যক্ষ – রঞ্জন জানা, বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ বেরা ও অন্যান্য সদস্যগণ। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সংস্থার সম্পাদক ফিরোজ খান।

Related News