Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

নিখোঁজ মায়ের সন্ধান পেতে ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষনা ছেলের।

নিখোঁজ মায়ের সন্ধান দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করল ছেলে। গত বিজয় দশমীর দিন প্রাতঃভ্রমণে বেরিয়ে নিখোঁজ হয়েছিলেন রামনগর এক ব্লকের দিঘা থানার ভোগীব্রহ্মপুর গ্রামের বাসিন্দা পারুল জানা (৬২) ।জানা গেছে তারপর থেকে আর বাড়ি ফেরেননি। সেই থেকেই নিখোঁজ। শুক্রবার সকাল পর্যন্ত দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন পরিবারের লোকেরা।

তাঁরা জানিয়েছেন বিভিন্ন জায়গায় পোস্টার দিয়েও সন্ধান পাওয়া যায়নি পারুল দেবীর। বিভিন্ন সূত্র বাড়ির লোকেরা জানতে পেরেছে পারুল দেবী ওই দিন সকালে দিঘা থেকে বাসে করে এগরায় নামেন সেখান থেকে ট্রেকার করে খড়াই মোড়ে যান। তারপর আর কোন সন্ধান পাওয়া যায়নি।

বহু যায়গায় খোঁজ নিয়ে,বহু লোককে পারুল দেবীর সন্ধান জানানো ঠিকানা এবং ফোন নম্বর দিয়েছেন তার ছেলে দেব কুমার জানা।তারপরেও খোঁজ পাওয়া যায়নি এই বয়স্কা মহিলার।তারপরেই মায়ের সন্ধান পেতে ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষনা করলো ছেলে

Related News

Also Read