Select Language

[gtranslate]
৩১শে বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৪ই মে, ২০২৬ )

উত্তর কাঁথি জুড়ে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা

আগামী ২১ শে জুলাই শহীদ স্মরণে-র ধর্মতলাগে সমাবেশকে সফল করতে উত্তর কাঁথি বিধানসভা জুড়ে লাগাতার প্রস্তুতি কর্মসূচী চলছে। জেলা তৃনমূল কংগ্রেসের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তরুণ কুমার জানা শনিবার একাধিক প্রস্তুতি সভা করলাম। এদিন চালতি অঞ্চলের মহিলা তৃনমূল কংগ্রেসের পুরো টীমকে নিয়ে তিনি একটি সভা করেন কালিকাপুর দেশপ্রাণ সংহতি হলে।

আগামী ১৩ জুলাই কন্টাই পলিটেকনিক কলেজ ময়দান থেকে দারুয়া হাসপাতাল পর্যন্ত একটি সুবিশাল পদযাত্রার হবে তরুণবাবুর নেতৃত্বে। তারই প্রস্তুতি সভা হলো। এই পদযাত্রাকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তর কাঁথি বিধানসভার দুই ব্লকের বিভিন্ন অঞ্চলে জনসংযোগ, ছোটো ছোটো মিটিং হয়েছে। রাজনৈতিক মহলের ধারনা তরুনবাবুর এই মিছিল নজরকাড়া মিছিল এর আয়োজন করতে চলেছে যা সারা বিধানসভাজুড়ে মানুষের নজর কাড়বে ।

আজকের এই সভায় উপস্থিত ছিলেন চালতি গ্রাম পঞ্চায়েতের প্রধান পূর্নিমা মাইতি,পূর্ত সঞ্চালক চাঁদতারা বিবি, হিমানী চক্রবর্তী, আসেমা বিবি, সিদ্ধার্থ মাইতি, সুবিনয় কান্ডার, রাহেদ উদ্দিন, অঞ্চল যুব সভাপতি সেক কাদের আলি খান। মুখ্য বক্তা তরুণ কুমার জানা মহিলা নেত্রীদের বিভিন্ন নির্দেশিকা দেন। সেই নির্দেশিকা কে মান্যতা দিলে এই পদযাত্রা মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

Related News

Also Read