Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

অস্ত্র সহ এক দুষ্কৃতি গ্রেফতার  

গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ মঙ্গলবার রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত পদ্মপুকুর বাইপাস এলাকা থেকে অস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করে। ধৃত দুষ্কৃতির নাম আলতাব বৈদ্য (২৮)। বাড়ি দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুর এলাকায়।

পুলিশ সূত্রে খবর মঙ্গলবার রাত্রে গোপন সূত্রে খবর পায় বারুইপুর পদ্মপুকুর বাইপাসের ধারে অস্ত্র নিয়ে এক ব্যক্তি ঘোরাফেরা করছে। তড়িঘড়ি সেই এলাকায় পুলিশ ছুটে যায় এবং সেই ব্যক্তিকে প্রথমে আটক করে। পুলিশ জিজ্ঞাসা বাদে সৎ উত্তর না দিতে পারায় পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি বন্দুক (আগ্নেয় অস্ত্র) ও একটি তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ। সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ থানায় আসে। তবে পুলিশ সূত্রে আরো খবর এই দুষ্কৃতির নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে। বুধবার বারুইপুর থানার পক্ষ থেকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয় ধৃত ব্যক্তিকে।

Related News

Also Read