Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

বালক বৃন্দের পরিচালনায় সরস্বতী বন্দনা উপলক্ষে অন্ন মহোৎসব

বাণী বন্দনার পাশাপাশি সবুজায়নের বার্তা দিলো বালক বৃন্দ। সরস্বতী বন্দনায় মেতেছে আপামর বাঙালি। রামনগর বিধানসভার রামনগর ২ ব্লকের, কাদুয়া গ্রামপঞ্চায়েতের, ধাড়াস ও উত্তর কাদুয়া এলাকার বালক বৃন্দ সংস্থার পরিচালনায় বাগদেবীর আরাধনা উপলক্ষে, অন্নমহোৎসব হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করলেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার।

 

এবারের আয়োজন ঘিরে উৎসাহ উদ্দীপনা ছিলো তুঙ্গে।আজ অন্নমহোৎসব অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রসাদ তুলে দেন দীপক সার। অন্ন মহোৎসবের সাথে সাথে প্রত্যেকের হাতে চারা গাছ ও গরিব দুস্থদের হাতে শাল তুলে দেয়া হয়। ক্লাবের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানান রামনগর ১ ছিলাম আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। সংস্থার সরস্বতী বন্দনা উপলক্ষে কয়েক হাজার মানুষের সমাগম। সংস্থার তরফ সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হয়েছে। প্রতিমা ও পুজোর আয়োজনে সংস্থার তরফ থেকে অভিনব আয়োজন করা হয়েছে।

Related News

Also Read