চুরীর দায়ে গ্রেফতার হচ্ছে রাজ্যের শিক্ষা মন্ত্রী।ভাবতেও লজ্জা লাগে ।আরো লজ্জা লাগে এই শিক্ষা মন্ত্রী আমাদের বাংলার।সেই বাংলা যেখানে রবীন্দ্রনাথ-নজরুল-বিবেকানন্দের জন্মস্থান।এভাষাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পার্থ চ্যাটার্জীকে আক্রমন করলেন লোকসভার বিরোধী দলনেতা তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী।
প্রায় ২৭ ঘণ্টা জেরার পর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয় রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে।এদিকে, পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতাকে আটক করেছে ইডি। শুক্রবার সকাল থেকে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি। রাতভর দফায় দফায় জেরাও করা হয় তাঁকে। শনিবার সকাল থেকে রাজ্যের মন্ত্রীর বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়। কেন্দ্রীয় বাহিনীতে কার্যত মুড়ে ফেলা হয় গোটা বাড়ি। গ্রেপ্তারির সম্ভাবনা ক্রমশ জোরাল হচ্ছিল। প্রায় ২৭ ঘণ্টা জেরার পর সকাল ১০টা নাগাদ অ্যারেস্ট মেমোয় সই করানো হয় তাঁকে। এই ঘটনার পরেই চাঞ্চল্য ছড়ায় রাজ্য জুড়ে ।
অধীর চৌধুরী বলেন ভাবতে অবাক লাগছে এর পরেও তৃনমূল আর তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে বসে আছে ।যে রাজ্য একসময় সারা ভারতকে পথ দেখাতো উন্নয়নের,সুচিন্তা ভাবনার,সেই রাজ্যের শিক্ষা মন্ত্রী আজ এই হাল ।শিক্ষক নিয়োগের দুর্নীতির দায়ে তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা






