Select Language

[gtranslate]
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বুধবার ( ১০ই জুন, ২০২৬ )

সুপ্রীম কারখানার সামনে যাত্রীবাহী বাসে বিধ্বংসী আগুন:আতংক।

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় এর ৬০ নম্বর জাতীয় সড়কের সুপ্রিম কারখানা সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাসে লাগল বিধ্বংসী আগুন।

ঘটনায় জানা যায় দিদিভাই নামে এই বাসটি দাঁতনের সোনাকানিয়া থেকে মেদিনীপুর যাবার পথে ৬০ নম্বর জাতীয় সড়কের নারায়ণগড় এর কাছে যান্ত্রিক রুটির কারণে হঠাৎ করে আগুন লেগে যায়। তৎক্ষণাড় বাসটিকে ওই স্থানে দাঁড় করিয়ে দিয়ে যাত্রীদের নামিয়ে দেন বাস কর্মীরা।

বিধ্বংসী এই আগুনের ফলে আতঙ্কগ্রস্থ হয়ে পড়ে বাসের ভেতরে থাকা যাত্রীরা। পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আছেন নারায়ণগড় থানার পুলিশ খবর দেওয়া হয় দমকলে। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে বলে সূত্রের খবর। এই ঘটনার ফলে বাসটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হলেও কোন হতাহতের খবর নেই।

Related News

Also Read