Select Language

[gtranslate]
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ মঙ্গলবার ( ৯ই জুন, ২০২৬ )

পুলিশের সাহায্যে পরীক্ষা দিতে পারলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী

ছাত্র জীবনের দ্বিতীয় পরীক্ষায় বড়সড় সমস্যায় পড়ে গিয়েছিলো সৌমেন পাড়ুই।কিন্তু সেই সমস্যা থেকে সহজে রেহাই হল পুলিশ প্রশাসনের সহযোগিতায় ।এই পরীক্ষার্থীর বাড়িতে ফেলে আসা এ্যাডমিট কার্ড নির্দিষ্ট সময়ে পৌঁছালো পরীক্ষা কেন্দ্রে ।ফলে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারলো এই পরীক্ষার্থী।

 

বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছিল পূর্ব মেদিনীপুর জেলার কোলা ইউনিয়ন হাইস্কুলে সৌমেন পাড়ুই। তাড়াহুড়া করে বাড়ি থেকে আসার সময় এ্যাডমিট কার্ডটি ছেড়ে আসে। পরীক্ষা কেন্দ্রে জানালে ভিলেজ পুলিশ এর মাধ্যমে তার বাড়ি থেকে এ্যাডমিট কার্ড আনানো হয়। সৌমেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারল পুলিশ প্রশাসনের সহায়তায়।

 

পরিবারের লোকেরা ও স্কুল কতৃপক্ষ পুলিশ প্রশাসনকে কৃতজ্ঞতা জানিয়ে অভিনন্দন জানিয়েছেন।

Related News

Also Read