Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

কাঁথিতে মহিলাদের অঙ্গীকার যাত্রার প্রস্তুতি সভা

নারীর মর্যাদা রক্ষায় ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’র উদ্যোগে আগামী ৯-১৬ ডিসেম্বর রাজ্যব্যাপী ‘অঙ্গীকার যাত্রা’র কর্মসূচির সমর্থনে আজ পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের খড়গপুর বাইপাসের কাছে অবস্থিত চারু ভিলায় নাগরিক সভা সম্পন্ন হয়।

 

কাঁথি শহরের শতাধিক ছাত্র- যুবক -শিক্ষক- অধ্যাপক-সমাজকর্মী-সাংস্কৃতিক কর্মী- আইনজীবী- ডাক্তার- স্বাস্থ্যকর্মী -সেনা কর্মী ও বুদ্ধিজীবীদের উপস্থিতিতে আজকের এই সভায় উপস্থিত ছিলেন। ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’র অন্যতম আহ্বায়ক, বিশিষ্ট সমাজকর্মী কল্পনা দত্ত। এই উদ্যোগে শামিল হওয়ার জন্য কাঁথি শহরের সামাজিক- সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর কাছেও আহ্বান জানানো হয়।

 

কাঁথি ছাত্র যুব নাগরিক মঞ্চের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অন্যতম আহ্বায়ক অধ্যাপক কিংশুক সাহা এবং কাঁথি শহীদ ক্ষুদিরাম স্মৃতিরক্ষা সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি দেবকুমার রায়। আজকের এই কর্মসূচি থেকে রাজ্য ও দেশব্যাপী ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিরুদ্ধে, নারীর মর্যাদা রক্ষার অঙ্গীকারে এই মহতী উদ্যোগে সমগ্র কাঁথিবাসী ও সংলগ্ন এলাকার মানুষের মেলবন্ধন ঘটানোর উদ্দেশ্যে আগামী ১১ ডিসেম্বর কাঁথি শহরে এক প্রতিবাদী সমাবেশ, পদযাত্রা ও সাংস্কৃতিক কর্মসূচি করার পরিকল্পনা গৃহীত হয়।

 

আজকের এই সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষিকা বাসন্তী জানা, উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক রথীন্দ্রনাথ পতি, প্রাক্তন শিক্ষিকা মহামায়া রায়, বিশিষ্ট সমাজসেবী ঊষা রানী চক্রবর্তী প্রমুখ। এছাড়া বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক বিমল কুমার দাস, অবসরপ্রাপ্ত শিক্ষক তপন কুমার মণ্ডল, শিক্ষক শিবশংকর মল্লিক, কন্টাই পাবলিক স্কুলের শিক্ষিকা দেবারতি কর প্রমুখ।

Related News

Also Read