Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

।। বিভিন্ন জায়গায় পুলিশ ডে পালিত হলো ।।

প্রদীপ কুমার সিংহ :- বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আজ পালিত হলো পুলিশ ডে। পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশদের ৩৬৫ দিন মানুষের সেবা করে সেই উপলক্ষে ১ সেপ্টেম্বর পুলিশ ডে পালন করার সিদ্ধান্ত নেয়।। সেই মোতাবেক আজ বারুইপুর পুলিশ জেলা পক্ষ থেকে বিভিন্ন থানা দিনটি পালন করে।

নরেন্দ্রপুর থানা পুলিশের পক্ষ থেকে একটি বস্ত্র বিতরণ সহ বিভিন্ন অনুষ্ঠান হয়।বারুইপুর থানার মালঞ্চ পুলিশ ফাঁড়িতে একটি অনুষ্ঠান হয়। সেখান উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার মিস পুষ্পা সহ বারুইপুর পুলিশ জেলার অন্যান্য আধিকারিকরা।

এই দিন পুলিশ ডে উপলক্ষে একটি বৃক্ষরোপণ অনুষ্ঠান হয় সেখানে বৃক্ষরোপন করেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার মিশ পুষ্পা, অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হোসেন,বারুইপুর এসডিপিও ইন্দ্র বদন ঝা।

মালঞ্চ থেকে ৭০জনের একটি বাইক র‍্যালি বের হয় উদ্বোধন করেন পুলিশ সুপার মিস পুষ্পা। এই র‍্যালী বারুইপুর মহকুমা হাসপাতালের আগে ট্রাফিক পর্যন্ত আসে। এতে অংশগ্রহণ করে বারুইপুরের এসডিপিও ইন্দ্রবদন ঝা সহ ট্রাফিক পুলিশের আধিকারিক ও ট্রাফিকের সিভিক পুলিশ।

এছাড়া পুলিশ যে উপলক্ষে বারুইপুর সাতালি সংঘের বৃহস্পতিবার বিকালে মাঠে বারুইপুর স্নেহ একটি এনজিও সংস্থা পক্ষ থেকে থানার মহিলা কর্মীদের সম্বর্ধনা দেয়। গোলাপ ফুল পেন ও হাতে তৈরি করা জিনিস দিয়ে সম্বর্ধনা দেয় ।

Related News

Also Read