Select Language

[gtranslate]
১৪ই চৈত্র, ১৪৩২ শনিবার ( ২৮শে মার্চ, ২০২৬ )

উন্নয়নের পাঁচালী প্রচারের ট্যাবলো ভাঙ্গচুর:গ্রেফতার এক মহিলা সহ পাঁচজন

 

উন্নয়নের পাঁচালী প্রচারের ট্যাবলো ভাঙ্গচুর করে গ্রেফতার এক মহিলা সহ পাঁচজন। ধৃতদের আজ রবিবার কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক অভিযুক্তদের ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে খেজুরি ১ ব্লকে বীরবন্দগ্রাম পঞ্চায়েতের আলাইচক গ্রামে উন্নয়নের পাঁচালী প্রচার ট্যাবলেট প্রচারে যায় শনিবার। এলাকার কয়েকজন এই গাড়িকে আটকে গাড়ির চালককে বেধড়ক মারধর করে এবং গাড়ি ভাঙচুর করে তার ব্যাটারি লুট করে নিয়ে পালায় বলে অভিযোগ। আহত চালক বিডিওকে জানালে বিডিও খেজুরি থানায় অভিযোগ দায়ের করে।

 

অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে এক মহিলা সহ পাঁচজনকে গ্রেফতার করে। ধৃত পূর্ব অলিচকের বাসিন্দা গণেশ মণ্ডল, পশ্চিম অলিচকের বাসিন্দা নিতাই শীট, কন্ঠিবাড়ির বাসিন্দা সনাতন মাইতি, অজয়ার বাসিন্দা আনন্দ কলা, পূর্ব ওলীচকের সরস্বতী দাস কে রবিবার কাঁথি মহকুমা আদালতে তোলা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্তরা সকলেই বিজেপি সমর্থক। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চলছে রাজনৈতিক উত্তাল পরিস্থিতি। পাশাপাশি চলছে এলাকাকে শান্ত রাখতে পুলিশি নজরদারি।

 

পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনার তদন্ত চলছে। এই ঘটনার সঙ্গে আর যারা যুক্ত আছে তাদেরকেও গ্রেফতারের জন্য তল্লাশি চালানো হচ্ছে।

Related News

Also Read