Select Language

[gtranslate]
১৩ই আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ২৭শে জুন, ২০২৬ )

দেশবন্ধু সমবায় সমিতির নির্বাচনে বিজেপির জয়জয়কার

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ ব্লকের কুসুমপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর শেরপুর

দেশবন্ধু সমবায় সমিতির নির্বাচনে বিজেপির জয়জয়কার। ১৯৪১ সালে প্রতিষ্ঠিত সমবায় সমিতির এই নির্বাচন ঘিরে প্রথম থেকেই উত্তেজনা ছিল চরমে।পুলিশে পুলিশে ছয়লাপ।কাঁথির এস ডি পি ও,কাঁথি আই সি,মারিশদা ওসি প্রথম থেকেই নির্বাচনে উপস্থিত ছিলেন।দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বাচন ছিল শান্তি পূর্ন।

 

এই সমবায় সমিতির ১২ টি আসনে একটি আসন সংরক্ষিত। সেই একটি আসনে তৃনমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায়।বাদবাকি ১১ টি আসনে বিপুল ভোটে বিজেপি জয়লাভ করে।

 

নয়টি গ্রামকে নিয়ে এই সমবায় সমিতি শেরপুর ,আলমপুর, কান্ডগ্রাম

জুকিভেড়ি,খালবনমালীপুর,উত্তর পিঠুলিয়া,দক্ষিন পিঠুলিয়া,রানিওড়া,ভেকুটিয়া নিয়ে এই সমবায় সমিতি।কয়েকটি গ্রাম সংখ্যালঘু অধ্যুষিত হলেও সেখানে বিজেপি সমর্থিত প্রার্থীদের বিপুল ভোটে জয়লাভ রাজ্য রাজনীতির ক্ষেত্রে নতুন কোন সমীকরন তৈরি করে কিনা দেখার বিষয়।

Related News

Also Read