প্রদীপ কুমার সিংহ :-বারুইপুরের সস্তা সুন্দর মেডিসিন বিভাগের ঔষধ কিছুদিনের মধ্যেই মানুষের কাছে পৌঁছবে ড্রোনের সাহায্যে। মঙ্গলবার তারই নমুনা প্রদর্শন করা হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর সালেপুরে সস্তা সুন্দর অফিসে।
অফিসের এক আধিকারিকের সঙ্গে কথা বলে জানা যায় ফ্লিপকার্টের সঙ্গে তারা অনলাইন চুক্তিবদ্ধ হয়েছে। ১০৪ কিলোমিটার ব্যাসার্ধে অনলাইনে যদি কোন কাস্টমার জীবন দায়ী ওষুধের অর্ডার দেয় তাহলে ড্রোনের মাধ্যমে পৌঁছে যাবে সেই মানুষের কাছে। বারুইপুর থেকে এই দিন একটি ড্রোন সাড়ে তিন কেজি ওষুধ নিয়ে পূর্ব মেদিনীপুর মাতঙ্গিনী হাজরার এলাকায় পরিষেবা দিতে যায় ড্রোনের মাধ্যমে।
মঙ্গলবার বিকালে এই ড্রোনটি ছাড়া হয় বারুইপুর সালেপুরে সস্তা সুন্দরের অফিস থেকে যেটি দূই থেকে আড়াই ঘন্টা মধ্যে পূর্ব মেদিনীপুর মাতঙ্গিনী হাজরার অফিসে পৌঁছাবে।

তবে এখন ট্রায়াল পর্যায়ে চলছে এটি কয়েক মাসের মধ্যেই চালু হতে পারে। এই পরিষেবা চালু হলে সুন্দরবন প্রত্যন্ত অঞ্চলে বাঁকুড়া, বীরভূম, শিলিগুড়ি ইত্যাদি জায়গায় এই ড্রোনের মাধ্যমে জীবন দায়ী ওষুধ পৌঁছে যাবে। তবে এখনো ঠিক হয়নি ডেলিভারি চার্জ কত লাগবে।
ফ্লিপকার্ডের এই পরিষেবা এখন দিচ্ছে হরিয়ানা গুরগাঁও ইত্যাদি জায়গায়। এই ড্রোন সব বেশী ৪০০ মিটার উঁচু পর্যন্ত একটি রোডের মাধ্যমে চলাচল করবে। আপাতত বেশ কিছু ড্রোন ফ্লিপকার্টের কোম্পানি এই জীবনটাই ওষুধের পরিষেবা দেয়। একটি ড্রোন কুড়ি কেজি ওষুধ নিয়ে চলাচল করতে পারবে।






