প্রদীপ কুমার সিংহ:-আগামী ২৮ শে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে বারুইপুর মহকুমা হাসপাতাল থেকে একটি সচেতনতা মিছিল হয় কামালগাছি মোড় পর্যন্ত।

মিছিলে অংশগ্রহণ করে বারুইপুর হাসপাতালে কিছু কর্মী একটি স্বেচ্ছাসেবী সংস্থা জেনেসিসের কর্মীরা। স্বেচ্ছাসেবী এক কর্মীর সঙ্গে কথা বলে জানা যায় যে হেপাটাইটিস সি এবং বি সংক্রামক রক্তের মাধ্যমে রোগ ছড়ায়।এই রোগ যাতে না ছড়ায় তার জন্য মানুষকে যদি ইনজেকশন নিতে হয় তাহলে সেই ইনজেকশন একবারই ব্যবহার করতে পারবে ।তারপর সেই ইনজেকশন ফেলে দিতে হবে।।এক সময় সরকার থেকে হেপাটাইটিস ইনজেকশন মানুষ নিতে গেলে বহু টাকা দিয়ে নিতে হতো কিন্তু এখন সরকার সেটা বিনা মূল্যে মানুষকে দেয়। সেই সচেতনতা বৃদ্ধি জন্য মঙ্গলবার এই কর্মসূচি নেওয়া হয়।। মূলত মানুষকে সচেতন করার জন্য এই কর্মসূচি।

Post Views: 73





