Select Language

[gtranslate]
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ মঙ্গলবার ( ৯ই জুন, ২০২৬ )

এবিসিডি-র তৃতীয় জয় সিএসএসএ মাঠে

এবিসিডি-র তৃতীয় জয় সিএসএসএ মাঠে ইয়ুথ ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটির ব্যবস্থাপনা কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনা জুনিয়র অনুর্ধ্ব ১৫ বয়স ভিত্তিক ৪০ ওভারের ডিউজ ক্রিকেট লীগের আজ যে দুটি দল অংশগ্রহণ করে করকুলি এবিসিডি ক্রিকেট একাডেমি ও বালিঘাই ক্রিকেট একাডেমি।

 

সকালে টসে জিতে এবিসিডি ব্যাটিং করার সিন্ধান্ত গ্রহন করে নির্ধারিত ৪০ ওভারে ৩৯ ওভারে সব উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করে প্রত্তুতরে বালিঘাই ক্রিকেট একাডেমি এবিসিডি-র ইমান ভৌমিকের বোলিং এর মুখে তাসের ঘরের মত ভেঙে পড়ে মাত্র ২৬ ওভারে ৯৭ রানে সকালে আউট হয়ে যায় ফলে এবিসিডি ৭৯ রানে জয়লাভ করে। এই ম্যাচ নিয়ে এবিসিডি পরপর ৩ টি ম্যাচ জিতলো। আজকের খেলা ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হন করকুলি এবিসিডি ক্রিকেট একাডেমির অল রাউন্ড ইমাম ভৌমিক ব্যাটে ১৩ বলে ১০ রান এবং বলে ৮ ওভার ১ মেডেন ১২ রান ৬ উইকেট। খেলায় দুই আম্পায়ার চঞ্চল মাইতি ও তরুন বেরা ও স্কোরার ছিলেন গৌরব রথ।

 

ছোটদের উৎসাহিত করার জন্যে মাঠে উপস্থিত ছিলেন কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার দুই সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত, সতীনাথ দাস অধিকারী, সহ সম্পাদক রামকৃষ্ণ পন্ডা। ম্যাচ কমিশনার সৌরভ মাইতি জানিয়েছেন আগামীকাল মুখোমুখি হবে কন্টাই ক্রিকেট কোচিং ক্যাম্প ও বয়েজ স্টার ক্রিকেট একাডেমি।

Related News

Also Read