Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩২ বুধবার ( ১৪ই জানুয়ারি, ২০২৬ )

অল ইন্ডিয়া ডেমোক্রেটি ইউথ অর্গানাইজারের মিছিল 

প্রদীপ কুমার সিংহ 

 বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর বাংলাদেশের তকমা লাগিয়ে নির্মম আক্রমণ, দুর্নীতির সাম্প্রদায়িকতার প্রতিরোধ এবং বেকারের কাজ,সমস্ত শূন্য পদের স্থায়ী নিয়োগ, বাইক,ট্যাক্সি ডেলিভারি বয় সহ অন্যান্য অসংগঠিত শ্রমিকদের সামাজিক প্রকল্পের অন্তর্ভুক্তি করা ও মাদকদ্রব্য প্রচারে রুখতে সেই সঙ্গে সুন্দরবন নদী ও বনজ সম্পদকে কাজে লাগিয়ে শিল্প স্থাপন করার দাবিতে বারুইপুরের এস ডি ও দপ্তরের যুব বিক্ষোভ ও ডেপুটিশন কর্মসূচিতে বারুইপুর রেল ময়দান থেকে বারুইপুর এসডিও অফিস পর্যন্ত একটি মিছিল হয়। অল ইন্ডিয়া ডেমোক্রেটি যুব অর্গানাইজেশনের বারুইপুর শাখার সম্পাদক দয়াল চাঁদ সরদার বলেন বারুইপুর রেল ময়দান থেকে বারুইপুরের এসডিও অফিস পর্যন্ত মিছিল করা হয়, এই মিছিলে কুলতলী,জয়নগর ,বারাসাত চরণ সহ বিভিন্ন এলাকা থেকে প্রায় ১২৫ জনের মতো এই অরগানাইজেশনে সদস্য অংশগ্রহণ করে। প্রায় দু কিলোমিটার রাস্তা পদব্রজে এই মিছিল হয়। মিছিলে শেষে বারুইপুর মহাকুমার শাসকের দপ্তরের সামনে একটি বিক্ষোভ দেখানো হয়। তারপর সেখান থেকে কয়েকজনের সদস্য মহকুমা শাসকের কাছে যায় এবং স্বাক্ষর লিপি পেশ করে।

প্রত্যেক মিছিল কারীদের হাতে একটি করে প্ল্যাকার্ড ছিল তাতে লেখা ছিল গ্রামীন বিকাশ যুবকদের ম্যানগ্রো প্রকল্পে ৩৬৫ দিনে কাজ দিতে হব, সরকারি অফিসে সমস্ত শূন্য পদের পূরণ করতে হবে।, মদ ও মাদকদ্রব্য প্রতিরোধ করতে হবে, যোগ্য শিক্ষকদের কাজে ফিরিয়ে নিতে হবে, প্রতিটি লেখা প্লাকাড নিয়ে মিছিল।

এই অর্গানাইজেশনের পাঁচজনের একটি দল মহাকুমা শাসকের কাছে গিয়ে স্বাক্ষর লিপি পেশ করে আসে। এই বিক্ষোভ কর্মসূচি আড়াইটা থেকে প্রায় সাড়ে চারটে পর্যন্ত চলে। বিক্ষোভ মঞ্চে সারা ভারত যুব ফেডারেশন অরগানাইজেশনের রাজ্যের সদস্যরা বক্তব্য রাখে।

Related News

Also Read