Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

।। জীবন জ্যোতি রত্ন সম্মান পেলেন রন্ধন রেসিপির বিশিষ্ঠ লেখিকা কল্পনা মিত্র ।।

কেকা আইচ:-ভারতের স্বাধীনতার ৭৫ বছরে ও
রাজা রামমোহন রায়ের দি শত জন্মবার্ষিকী উপলক্ষে সম্প্রতি শিয়ালদহ কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে সন্ধ্যায় বাংলা শিল্পী, সাহিত্যিক, সমাজকর্মী ও সাংবাদিক সমন্বয় সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো চতুর্থ বর্ষে জীবনজ্যোতি রত্ন সম্মান প্রদান উৎসব।

ভারতের শহিদদের প্রতি মাল্যদান ও এক মিনিট নীরবতা পালন করেন আইনজীবী প্রদীপ বড়াল, অনুষ্ঠানের আয়োজক মিলন বসু, অমল ঘোষ, অনুষ্ঠানের সভাপতি সুব্রত দে সরকার, তৃপ্তি ভট্টাচার্য, কৃষ্ণপদ ধর, অঞ্জলী দাস ও স্বরূপ মালাকার।

এই বছর জীবন জ্যোতি রত্ন সম্মান পেলেন বিশিষ্ঠ রন্ধন রেসিপির লেখিকা কল্পনা মিত্র। তার হাতে স্বারক, উত্তরীয় ও ব্যাচ পরিয়ে এই সন্মান জানান রজত বিশ্বাস, ড: মানবেন্দ্র ভৌমিক, নীতিশ বিশ্বাস, নাট্যকার অমল ঘোষ, সংস্থা র সম্পাদক প্রদীপ বড়াল এবং অনুষ্ঠান এর প্রধান মিলন বসু।



রেসিপির লেখিকা কল্পনা মিত্র দীর্ঘ দিন ধরে নানা পত্র পত্রিকায় রান্নার লেখা লিখছেন। এই বছর প্রসাদ পত্রিকার শারদ সংখ্যায় তিনি পুজোর রান্নার রেসিপি লিখেছেন।

এইবার এই সম্মান পেলেন উদ্যোগপতি কৌশিক সরকার, সমাজসেবী সমিত দাস, স্পন্দন পত্রিকার সম্পাদক নৌশাদ মল্লিক, সঙ্গীত পরিচালক
বব চক্রবর্তী, শিক্ষাবিদ উৎপল চক্রবর্তী, রবীন্দ্রসঙ্গীত শিল্পী কেকা মিত্র, অভিনেতা বিশ্বজিৎ দত্ত, কবি অলোক ব্যানার্জী সহ আরো
অনেকে।

অনুষ্ঠানে গান, কবিতা পাঠ, আবৃত্তি ও শ্রুতি নাটক পরিবেশন করেন বিভিন্ন শিল্পীরা। সঞ্চালনায় ছিলেন চিন্ময়ী বিশ্বাস। সমগ্র অনুষ্ঠান ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন প্রদীপ বড়াল এবং মিলন বসু।

Related News

Also Read