Select Language

[gtranslate]
১৪ই চৈত্র, ১৪৩২ শনিবার ( ২৮শে মার্চ, ২০২৬ )

।। মাধ্যমিক পরীক্ষার্থীর মৃতদেহ উদ্ধার ।।

প্রদীপ কুমার সিংহ:- ঘর থেকে এক মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম আশিক পুরকাইত(১৪)। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে বারুইপুর থানার দক্ষিণ দুর্গাপুর ইন্দ্রপালায়।

কী কারনে এই আত্মহত্যা তা নিয়ে রহস্য দেখা দিয়েছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

বাবা ও মাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

কল্যানপুর কোটালপুর হাই স্কুলের ছাত্র ছিল আশিক। মৃতের দাদু সুশান্ত নস্কর বলেন, নাতি সৎ বাবার কাছে থাকত। প্রায় সময়ে নাতিকে মারধর করত তার বাবা। যদিও পুলিশ এর প্রাথমিক তদন্তে অনুমান, বাবা-মা পড়াশোনা নিয়ে বকাবকি করেছিল, এর জেরেই আত্মহত্যা।

Related News

Also Read