Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

।। হলদিয়ায় দূষন নিয়ন্ত্রনে উদ্যোগ সরকারের ।।

হলদিয়া ইকো পার্কে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সিঞ্চন পদ্ধতির উদ্বোধনে করলেন মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী ।হলদিয়ার পরিবেশ দূষণ কমাতে এক ধাপ এগুলো দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।

শিল্পশহর হলদিয়ায় বাতাসে ধূলিকণা পরিপূর্ণ হয়েছে। বাতাসের ধূলিকণা কমাতে স্প্রে করার সিঞ্চন পদ্ধতি অবলম্বন করলো হলদিয়া দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। বিশেষত শীতকালে দূষণের মাত্রা বাড়ে।

পশ্চিমবঙ্গ সরকার দূষণ নিয়ন্ত্রণ করতে বদ্ধপরিকর।তাই কেন্দ্রীয় সরকারের সাথে হাত মিলিয়ে হলদিয়াতে এই পদ্ধতির সূচনা করলেন।


জানা গেছে শুধু শিল্পাঞ্চন হলদিয়া নয়,সারা বাংলা জুড়ে দূষণ নিয়ন্ত্রণের জন্য পদক্ষেপ নেওয়া চলছে। বিশেষ করে রাজ্যের ৬টা শহর নিয়ন্ত্রণের কাজ চলছে।

প্রশাসন সুত্রে আরো জানা গেছে যেসব শিল্প প্রতিষ্ঠান পরিবেশের দূষণ বাড়াচ্ছে তাদের শোকজ করার মত পদক্ষেপ নেওয়া হচ্ছে। আর ইকো পার্কে অনুষ্ঠানের মাধ্যমে হলদিয়া পৌরসভা এলাকাতে সিঞ্চন পদ্ধতিতে পরিবেশের দূষণ কমাতে উদ্যোগ নেওয়া শুরু হল।

Related News