Select Language

[gtranslate]
১৪ই চৈত্র, ১৪৩২ শনিবার ( ২৮শে মার্চ, ২০২৬ )

বৃষ্টিতে ব্যাপক ক্ষতি বাদাম চাষ

রেমাল এর দাপটে প্রবল বৃষ্টির জোরে মাঠে জল জমে যাওয়ার জন্য বাদাম চাষের ব্যাপক ক্ষতি হলো। ক্ষতির কারণে চিন্তায় পড়েছে চাষিরা। এগরা ১ও ২ ব্লক, পটাশপুর, পশ্চিম মেদিনীপুরের মোহনপুর প্রভৃতি এলাকায় ব্যাপক চিনা বাদামের চাষ হয়। চিনা বাদাম ফসল তোলার মুখেই মাঠে জল জমে ক্ষতি হলো। এগরা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ জানিয়েছেন বাদাম চাষের ক্ষতি হবে। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি। কৃষি দপ্তর ক্ষতির পরিমাণ পর্যবেক্ষণ করছে।তিনি বলেন বাদাম তোলার কাজ শুরু হওয়ার আগেই এই বিপর্যয়। তবুও চাষিরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে মাঠ থেকে বাদাম গুলোকে তোলার জন্য। কিন্তু এককালীন লোক না পাওয়ার জন্য বাদাম তুলতে পারছে না চাষিরা। সেই কারণে বাদামের ক্ষতির সম্ভাবনা প্রবল। চাষীদের কথায় বাদাম তোলার সময় হয়েছিল। সেই সময় জল জমে যাওয়ার জন্য ফসল পচে নষ্ট হয়ে যাবে।এখন চাষিরা কি করবে ভেবে পাচ্ছে না। এই ক্ষতিপূরণ কিভাবে হবে তাও বুঝতে পারছে না। সমিতির ঋণ পরিশোধ করতে হিমশিম খেতে হবে তাদের।

Related News

Also Read