Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

।। আতংকে পালিয়েছিলো ভোট কর্মীরা:দুটি বুথে চলছে ভোট গ্রহন ।।

হুগলীর আরামবাগের আরান্ডী ২ নং গ্রাম পঞ্চায়েতের হিয়াৎপুর ২৬২ নং ও ২৬২ক এই দুই বুথে শুরু হলো শান্তিপূর্ণভাবে পুনরায় নির্বাচন।

গত আট জুলাই হিয়াৎপুরের এই দুই বুথেই দেখা গিয়েছিল বিজেপি তৃণমূলের তুমুল সংঘর্ষ।চলেছিলো বোমাবাজি,ইট বৃষ্টি, আহত হয়েছিল প্রিজাইডিং অফিসার।পরে আতঙ্কে ভোট বন্ধ করে পালিয়ে গিয়েছিল ভোট কর্মীরা।

সোমবার সকাল থেকেই সেই দুই বুথে শান্তিপূর্ণভাবে ভোট পর্ব শুরু হয়েছে।বুথের কড়া নিরাপত্তা কথা মাথায় রেখে ও শান্তিপূর্ণ ভোট করানোর তাগিদে এলাকাকে মুড়ে ফেলা হয়েছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ দিয়ে। ভোর ৫ টা থেকে এলাকার মানুষ লাইন দিয়েছে ভোট দিতে।

Related News

Also Read