Select Language

[gtranslate]
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শুক্রবার ( ১৫ই মে, ২০২৬ )

একটা অভিযোগের তদন্তে নেমে সাতটা বাইক উদ্ধার করলো তমলুক পুলিশ।

মাত্র একটা বাইক চুরির অভিযোগ জমা পড়েছিলো থানায়। আর সেই অভিযোগের তদন্তে নেমে আরো ছয়টা চোরাই বাইক উদ্ধার করলো পুলিশ। তুলে দেওয়া হল তাদের মালিকদের হাতে। ঘটনাটা
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার ।

জানা গেছে এই এলাকায় গত এক মাসের মধ্যে বেশ কয়েকটি বাইক যার মধ্যে অভিযোগ পড়েছিল একটি, সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে তমলুক থানার পুলিশ। তদন্ত নেমে অভিযোগ হওয়া গাড়ি সহ আরো ছয়টি গাড়ি কাকটিয়া থেকে উদ্ধার করে তমলুক থানার পুলিশ।

এরপর অভিযোগ না হওয়া ওই ছটি গাড়ির মালিককে জেলা ট্রাফিক পুলিশের মাধ্যমে ডেকে পাঠানো হয় তমলুক থানায়। পুলিশ দিবসের দিন সমস্ত কাগজপত্র দেখে নেওয়ার পর মোট সাতটি বাইক তুলে দেওয়া হয় ওই বাইক মালিকদের হাতে। বাইক গুলি তুলে দেন তমলুক মহকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ ।ছাড়াও উপস্থিত ছিলেন তমলুক থানার আইসি শান্তনু মন্ডল। চুরি যাওয়া বাইক হাতে পাওয়ার পর খুশি বাইক মালিকেরা। তমলুক থানার পুলিশের এমন সাফল্যে খুশি তমলুক থানার এলাকার মানুষ জনেরা।

Related News

Also Read