Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

সাড়ে তিন ফুটের গোখরো সাপ মৎস্যজীবির মুগরীতে !

রবিবার সকালে কোলাঘাট ব্লকের বারপারিট গ্রামে উদ্ধার হলো একটি বিশালাকার বিষাক্ত গোখরো সাপ ।যাকে বলা হয় ইন্ডিয়ান কোবরা ।

শনিবার রাত্রে স্থানীয় এক ব্যক্তি মাঠে মাছ ধরার উদ্দেশ্যে বেশ কয়েকটি মুগরী বসিয়েছিলেন।রবিবার সকালে ঐ ব্যক্তি যখন মুগরী তোলেন তখনই দেখতে পান মুগরীর ভেতর বিশালাকার গোখরো সাপটি।লম্বায় প্রায় তিনফুট বলে জানাগেছে।

স্থানীয়রা সাথে সাথে পাঁশকুঁড়া বনদপ্তরে খবর দেন সাপটি উদ্ধারের জন্য।বিশালাকার এই গোখরো সাপটি দেখবার জন্য সকাল থেকে ভিড় জমান বারপারিট গ্রামে।

Related News

Also Read