Select Language

[gtranslate]
১৪ই চৈত্র, ১৪৩২ শনিবার ( ২৮শে মার্চ, ২০২৬ )

এগরায় একাধিক আগ্নেয়াস্ত্র সহ পাঁচ ডাকাত পুলিশের জালে

পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার পুলিশের বিরাট সাফল্য। এগরাতে ডাকাতির ছক বানচাল করলো এগরা থানার পুলিশ। পুলিশের জালে পাঁচ ডাকাত গ্রেপ্তার সহ একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার।

 

এগরা ২ ব্লকের রুক্মিণীপুর গ্রামে গতকাল বুধবার ঠিক মধ্যরাতে ডাকাতির ছক কষে ডাকাতের দল এসে এক জায়গায় জড়ো হয়। এগরা থানার পুলিশের কাছে গোপনে আগাম খবর থাকার জন্য, ডাকাতির উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকা ডাকাত দলকে ঘিরে ফেলে এগরা থানার বিশাল পুলিশ বাহিনী। পাঁচজন ডাকাতকে আগ্নেয়াস্ত্র সহ হাতেনাতে ধরে ফেলতে সক্ষম হয় পুলিশ বাহিনী। ডাকাতদের কাছ থেকে উদ্ধার হয়েছে, একটি ওয়ান শটার বন্ধুক, একটি রিভালবার, একটি হাঁসুয়া, একটি লোহার পাঁজা, ও দুটি মোবাইল ও দুটি মোটরসাইকেল।ধৃতরা হল ভগবানপুর থানা এলাকায় কোটবাড় গ্রামের বাসিন্দা সুবীর নায়ক, শেখ সাহেব, বচ্ছিপুর গ্রামের বাসিন্দা সানুর সাহা, বেতুলিয়াচক লালপুরের বাসিন্দা শেখ কিসমত আলী, খেজুরী থানার কুলঠা গ্রামের বাসিন্দা শেখ সুরুজ আলী।

 

ধৃত পাঁচজনকে আজ বৃহস্পতিবার কাঁথি মহাকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের জামিনের আবেদন খারিজ করে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনার পরে পুলিশ আরো তৎপর এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত রয়েছে কিনা। এর আগে এগরা থানা এলাকায় এই টিম কোনভাবে ডাকাতির সঙ্গে যুক্ত ছিল কিনা সেটাও পুলিশ খতিয়ে দেখছে। কোন কোন বাড়ি গুলোকে ডাকাতির ছক কষে ছিল সেটাও পুলিশ তদন্ত করছে। তবে এই পাঁচজন ডাকাতকে পুলিশ হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদের মাধ্যমিক তদন্ত শুরু করবে পুলিশ। এই ঘটনা প্রকাশ্যে আশায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

Related News

Also Read