Select Language

[gtranslate]
৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ রবিবার ( ১৭ই মে, ২০২৬ )

প্রাথমিক শিক্ষকদের ধর্মতলা চলোর প্রস্তুতি সভা

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকের মাজিলাপুর গ্রাম পঞ্চায়েতের ডাউকিতে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ২ নং চক্রের আয়োজনে আগামী ২১জুলাই ধর্মতলা চলোর প্রস্তুতি সভায় বুধবার হল।

উপস্থিত ছিলেন কাঁথি ১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোহেল, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুনিত পট্টনায়ক, অঞ্চলের সভাপতি প্রভুরাম দাস, চক্রের কনভেনার দেবকৃষ্ণ বড়াই সহ সকল শিক্ষক শিক্ষিকাগন উপস্থিত ছিলেন।

সিদ্ধান্ত হয় ২১ জুলাই প্রাথমিক শিক্ষকদের একটি বড় অংশ স্কুলের পঠন পাঠন ঠিক রেখে ধর্মতলায় শহীদ দিবসে যোগদান করবেন।

Related News

Also Read