Select Language

[gtranslate]
৩০শে বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৩ই মে, ২০২৬ )

২৮১ রানে বড় ব্যাবধানে জয়ী কন্টাই ক্রিকেট কোচিং ক্যাম্প

কাঁথি সিএসএসএ মাঠে ইয়ুথ ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটির ব্যবস্থাপনা কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনা পুর্ব মেদিনীপুর জেলা জোন ৪ এর জুনিয়র অনুর্ধ্ব ১৫ বয়স ভিত্তিক ৪০ ওভারের ডিউজ ক্রিকেট লীগের আজ যে দুটি দল অংশগ্রহণ করে কন্টাই ক্রিকেট কোচিং ক্যাম্প ও বয়েজ স্টার ক্রিকেট একাডেমি। সকালে টসে জিতে বয়েজ স্টার কন্টাই কোচিং টিম কে ব্যাট করতে পাঠায় নির্ধারিত ৪০ (৩৮) ওভারে কন্টাই ক্রিকেট কোচিং ক্যাম্প অরিত্র দাস অধিকারী ৪৩(৪৩),সেক আরমান আলি ৫৪(৬৩),সেক হাবিব ৬৪(৬৬) ব্যাটিং উপর নির্ভর করে ৭ উইকেট হারিয়ে ৩২১ রানের করে। প্রত্তুতরে বয়েজ স্টার ক্রিকেট একাডেমি ২৭.৪ ওভারে মাত্র ৪০ রান করে সকলে আউট হয়ে যায়। ফলে কন্টাই ক্রিকেট কোচিং ক্যাম্প ২৮১ রানে জয়লাভ করে। কন্টাই ক্রিকেট কোচিং ক্যাম্প এর অরিত্র দাস অধিকারী ব্যাটের সংগে সংগে বলে ও ক্রিকেট নৈপুন্য দেখায় ৬ ওভার ২ মেডেন ৬ রান ৩ উইকেট নিয়ে ম্যাচের ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হন। এই ম্যাচ নিয়ে কন্টাই ক্রিকেট কোচিং ক্যাম্প পরপর ৩ টি ম্যাচ জিতলো। আজকের খেলায় দুই আম্পায়ার চঞ্চল মাইতি ও জিৎ শাসমল, স্কোরার গৌরব রথ। ছোটদের উৎসাহিত করার জন্যে মাঠে উপস্থিত ছিলেন কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার দুই সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত, সতীনাথ দাস অধিকারী, সহ সম্পাদক রামকৃষ্ণ পন্ডা। ম্যাচ কমিশনার সৌরভ মাইতি জানিয়েছেন আগামীকাল মুখোমুখি হবে করকুলি এবিসিডি ক্রিকেট একাডেমি ও প্লেয়ার্স ক্রিকেট একাডেমি।

Related News

Also Read