Select Language

[gtranslate]
১৩ই আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ২৭শে জুন, ২০২৬ )

।। বারুইপুরে মহা মিছিল তৃণমূল কংগ্রেসের ।।

প্রদীপ কুমার সিংহ :- কেন্দ্রের জনবিরোধী নীতি, পেট্রোল ডিজেল কেরোসিন দাম বৃদ্ধির প্রতিবাদে বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক বিভাস সরদারের নেতৃত্বে বারুইপুর ফুলতলা বিডিও মাঠ থেকে বারুইপুর থানার অন্তর্গত কাটাখাল পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা মহা মিছিল হয়।


এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল ,যাদবপুর বারুইপুর সোনারপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভাশিস চক্রবর্তী, দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের শাখার আইএনটিটিইউসির সভাপতি শক্তি মণ্ডল ,বারুইপুর পৌরসভার পৌরপ্রধান শক্তি রায় চৌধুরী, বিধানসভার বিধায়ক বিভাগ সরদার,বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তীর সহ তৃণমূলের অন্যান্য নেতা ও নেতৃবৃন্দ।

এছাড়াও বারইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে ১৫ টি অঞ্চলের পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ছাত্র যুব সহ ও সাধারণ মানুষ সহ প্রায় ৬০ হাজারের উপর মানুষ এই মহা মিছিলে অংশ গ্রহণ করে।

Related News

Also Read