Select Language

[gtranslate]
১৩ই চৈত্র, ১৪৩২ শুক্রবার ( ২৭শে মার্চ, ২০২৬ )

কারখানায় কাজ করতে হলে তৃনমূল করতে হবে,নিদান শ্যামলের

 

কারখানায় কাজ করতে হলে বিধানসভা ভোটে শাসকদলের হয়েই কাজ করতে হবে, বিরোধী রাজনৈতিক দলের হয়ে এলাকায় কাজ করলে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে। হলদিয়ার বিধানসভায় তৃণমূল প্রার্থী তাপসী মন্ডলের হয়ে ভোট প্রচারে এসে এমনই নিদান দিলেন হলদিয়ার আইএনটিটিইউসি নেতা শ্যামল মাইতি।

সেই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। বুধবার হলদিয়ায় একটি বেসরকারি কারখানায় শ্রমিকদের নিয়ে হলদিয়া বিধানসভার তৃণমূল প্রার্থী তাপসী মন্ডলের হয়ে ভোট প্রচার করেন তাপসী ঘনিষ্ঠ আইএনটিটিইউসির তমলুক সাংগঠনিক জেলা কোর কমিটির সদস্য শ্যামল মাইতি।

সেখানেই শ্যামলকে বলতে শোনা যায়, কারখানায় আপনি কাজ করেন, আইএনটিটিইউসি করেন তৃণমূল করেন, আর পাড়ায় গিয়ে বিজেপি করছেন, সিপিএম করছেন, টিমসির বিরোধিতা করছেন। এমন চিঠি এলেতো আপনার বিরুদ্ধ্যে ব্যাবস্থা নিতেই হবে, উপায় নেই। আর তৃণমূল শ্রমিক নেতার এহেন বক্তব্য ঘিরে হলদিয়া শিল্পাঞ্চলে শুরু হয়েছে জোর বিতর্ক।

একযোগে আক্রমণ শানিয়েছে বিজেপি সিপিএম। আর বিতর্কের মুখে পড়ে শ্যামল মাইতির সাফাই, কর্মীদের উদবুদ্ধ করতে তিনি এমন কথা বলেছেন।

Related News

Also Read