Select Language

[gtranslate]
১৪ই আষাঢ়, ১৪৩৩ রবিবার ( ২৮শে জুন, ২০২৬ )

।। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ।।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হল। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের রাসন জনকল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরা ১ ব্লকের বিডিও সুমন ঘোষ, ব্লকের শিক্ষা আধিকারিক শিবু রঞ্জন সিং, বিশিষ্ট চিকিৎসক তথা আয়োজক সংস্থার সম্পাদক ভক্তিপদ নন্দ, সমাজসেবী পল্লব দাসমহাপাত্র-সহ বিশিষ্টজনেরা।



আয়োজক সংস্থার সম্পাদক ভক্তিপদ নন্দ জানিয়েছেন, গত দু’বছর করোনা আবহে সমস্ত কিছু বন্ধ ছিল। এবার সেই করোনা কাটিয়ে সাড়ম্বরে অনুষ্ঠান হচ্ছে।

বলেন তবে সারাবছরই আমরা সংস্থার তরফে নানা সামাজিক কর্মসূচি করি। কিন্তু সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিনের অনুষ্ঠানে স্থানীয় এলাকায় আট থেকে আশি সকলেই আনন্দে মেতে ওঠেন।

Related News

Also Read