এগরা শহরের সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করতে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। বুধবার বেলার দিকে এগরা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের দিঘামোড়ে এই কর্মসূচিটি পালিত হয়।
এগরা নিবেদিতা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং এগরা ১ নং ওয়ার্ড উৎসব কমিটির যৌথ উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়েছে। এই মহতী অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কলকাতার
জনচেতনা সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
এদিনের শিবিরে বিভিন্ন বিভাগীয় চিকিৎসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার ওপর বিশেষ জোর দেওয়া হয়। এদিন এলাকার প্রায় ৫০০ জন মানুষ মেডিসিন, হার্ট, যোগা, ফিজিওথেরাপি এবং মানসিক স্বাস্থ্য পরীক্ষা করান। সকাল এগারোটা থেকে শুরু হওয়া এই শিবিরে স্থানীয় বাসিন্দাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। আয়োজকদের পক্ষ থেকে স্থানীয় কাউন্সিলর শেখ সুরজ আলি জানিয়েছেন , অসহায় দুঃস্থ পরিবারের বহু মানুষ বাইরে গিয়ে ডাক্তার দেখাতে পারেন না। এখানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল থেকে ডাক্তারদের নিয়ে এসে আমরা বিনামূল্যে এই পরিষেবা দিচ্ছি।সাধারণ মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে এই ধরণের উদ্যোগ আগামীদিনেও নেওয়া হবে। উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার তরফে শেখ রাজেশ আলি, দিলীপ পন্ডা, রাজা মাইতি, সুজিত মাইতি, শেখ তবরেজ আলি-সহ বিশিষ্টজনেরা।





