Select Language

[gtranslate]
১৩ই আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ২৭শে জুন, ২০২৬ )

।। ২৫ নভেম্বর মুক্তি পাচ্ছে ভেদিয়া ।।

ইন্দ্রজিৎ আইচ :- অমর কৌশিক এর পরিচালনায়
আগামী ২৫ নভেম্বর শুক্রবার মুক্তি পাচ্ছে হিন্দি ছবি
” ভেদিয়া “।

গতকাল আই টি সি রয়াল বেঙ্গল হোটেলে এক সাংবাদিক সম্মেলনে ভেদিয়া ছবির সকল কলাকুশলীরা উপস্থিত ছিলেন।


এসেছিলেন অভিনেতা ছবির হিরো বরুণ ধাওয়ান, নায়িকা কৃতি সেনন,অভিনেতা অভিষেক ব্যানার্জী, দীপক ডিব্রিয়াল, পলিন কবক, ছবির প্রযোজক দীনেশ ভিয়ন, পরিচালক অমর কৌশিক।

এক সাক্ষাৎকারে ছবির হিরো বরুণ ধাওয়ান জানালেন এই ছবিটা একটা জঙ্গলের হিংস্র জানোয়ারের আক্রমণ এর ঘটনা নিয়ে। মজা, সাসপেন্স, নাচ, গান, প্রেম এবং অক্সসান সব মিলিয়ে ভেদিয়া ছবি।


ছবিটা শুটিং হয়েছে অরুণাচল প্রদেশের গভীর জঙ্গলে । কৃতি শেনন এই ছবিতে পশু চিকিৎসক এর রোল করেছে। টান টান উত্তেজনায় ভরপুর ছবি
ভেদিয়া। হিন্দি ছাড়া তেলেগু, তামিল এ ২ দিন ও ৩ ডিতে মুক্তি পাচ্ছে এই ছবি।

ছবির পরিচালক অমর কৌশিক জানালেন অনেকদিন আগে ছবি টা করেছি। খুব কঠিন ছিলো জঙ্গলে শুটিং করা। খুব সাসপেন্স, ভয়, টেনসন, থ্রিলার ধর্মী ছবি। আশা করছি ছোটো বড় সকলের এই ছবি “ভেদিয়া” সকলের মন ভরাবে।



এই সাংবাদিক সন্মেলনের মাঝে অল্প সময়ের জন্য এই ছবি কে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বাংলার নায়ক প্রসেনজিৎ। তিনি এই ছবির প্রমোশন ও ট্রেলার এবং গান শুনে খুব আশাবাদী যে এই ছবি সকল দর্শকদের মন জয় করে নেবে।

Related News

Also Read