Select Language

[gtranslate]
১৩ই আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ২৭শে জুন, ২০২৬ )

সম্পত্তি নিয়ে বিবাদ,বাবার মৃতদেহ সৎকার না করে বাড়িতে ফেলে রাখলো ছেলেরা।

সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের বিবাদের জেরে ঘরের মধ্যে বাবার মৃতদেহ পড়ে থাকলো ঘন্টার পর ঘন্টা । অত্যন্ত নিন্দনীয় এই ঘটনার স্বাক্ষী থাকলো বাজকুল ।

জানা গেছে দীর্ঘ কয়েক ঘন্টা মৃতদেহ বাড়ির মধ্যে পড়ে থাকার পরে পুলিশ, সাংবাদিক, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের, আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের উদ্যোগে বুধবার রাতে বৃদ্ধের শবদেহ সৎকার হয়।

এলাকাবাসীদের সুত্রে জানা গেছে মঙ্গলবার সন্ধ্যার সময় পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ ব্লকের বাজকুল গ্রামের বাসিন্দা ৮৭ বছর বয়সী তেজেশ্বর অধিকারীর মৃত্যু হয়।

অভিযোগ তারপর থেকে মৃতদেহ বাড়ির মধ্যে পড়ে থাকে।তেজেশ্বর অধিকারীর দুই ছেলের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদকে কেন্দ্র করে বিবাদ চরমে ওঠায় শবদেহ সৎকারের কোন উদ্যোগ নেয়নি পরিবারের লোকেরা।ঘটনাটিকে ঘিরে চরম উত্তেজনা তৈরী হয় এলাকায়।অভিযোগ মঙ্গলবার পেরিয়ে বুধবার সারাদিন বাড়ির এক কোনে পড়ে থাকে এই বৃদ্ধের মৃতদেহ।পরে স্থানীয় মানুষ ও পুলিশ প্রশাসনের উদ্যোগে পরিস্থিতি স্বাভাবিক হলে বুধবার সন্ধ্যায় মৃতদেহ সৎকারের জন্যে নিয়ে যাওয়া হয়

Related News

Also Read