Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

বিদ্যুৎ দপ্তরের কেবিল তার চুরির অভিযোগে গ্রেফতার  দুই যুবক

বিদ্যুৎ দপ্তরের কেবিল তার চুরির অভিযোগে গ্রেফতার হলো দুই যুবক। অভিযোগ গত ২৪ জুন রাতে পূর্ব মেদিনীপুর জেলার  কাঁথি ৩ ব্লকের দেবেন্দ্র গ্রাম পঞ্চায়েতের  পঁচিশবেটিয়া স্কুল থেকে চুরি যায় বিদ্যুৎ দপ্তরের মজুদ করা কেবিল তার। সূত্রের খবর এলাকায় বিদ্যুতের কাজের জন্য ঠিকাদার ওই পঁচিশবেটিয়া স্কুলে কেবিল তার মজুদ করেছিল।

সেই তার দুষ্টুতোকারীরা চুরি করে নিয়ে যায়। ঠিকাদার এই কেবিল তার চুরির  অভিযোগ ২৫ জুন মারিশদা থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে ২ যুবককে গ্রেফতার করে। ধৃত পটাশপুর থানার খড়াই গ্রামের তাপস পন্ডা ও মারিশদা থানার একতারপুরের বাসিন্দা পল্টু ঘোড়াই কে আজ বুধবার কাঁথি মহাকুম আদালতে তোলা হয়। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Related News

Also Read