Select Language

[gtranslate]
৩০শে বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৩ই মে, ২০২৬ )

আশা কর্মীদের উপর অমানবিক অত্যাচারের প্রতিবাদে মিছিল 

 

প্রদীপ কুমার সিংহ

বুধবার স্বাস্থ্য ভবন অভিযানে বিভিন্ন স্টেশনে আশা কর্মীদের যেভাবে আটকে দেওয়া হয়। এমনকি বিভিন্ন রেল স্টেশন থেকে শুরু করে জেলায় জেলায় বিভিন্ন জায়গায় যেভাবে আশা কর্মীদের বাস থেকে নামিয়ে বাধা সৃষ্টি করেছিল।তার পরেও স্বাস্থ্য ভবনের সামনে বিশাল ব্যারিকেট করে আশা কর্মীদের এত বড় সমাবেশ রাজ্যে আর কোনোকালে হয়নি। কিন্তু তা সত্ত্বেও তাদের কাজের নিরিখে যে সমস্ত দাবী দাওয়া আছে তা না দেওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন করে যাবে আশা কর্মীরা। বৃহস্পতিবার আশা কর্মীরা বারুইপুর স্টেশনে পাশে রেল মাঠ থেকে পদ্মপুকুর হয়ে বারুইপুর রেল গেট দিয়ে বারুইপুর মহকুমা শাসকের অফিস পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা পদব্রজে প্রায় ২০০ আশা কর্মী মিছিল করে। মূলত তাদের দাবি তাদের এখন বাসেয়ারা ৫২৫০ টাকা তা বাড়িয়ে ১৫ হাজার টাকা করতে হবে। তাদেরকে স্বাস্থ্যকর্মীর মর্যাদা দিতে হবে। কিছু কাজ আছে সেগুলি তারা ইনসেনটিভ পায় সেন্ট্রাল গভমেন্ট থেকে তা ঠিকমত পাচ্ছে না সেগুলো দেয়ার দাবিতে এবং কর্মরত অবস্থায় আশা কর্মী মারা গেলে ৫ লক্ষ টাকা সরকারি অনুদান যাতে পায় তা আশ্বস্ত করতে হবে এইরকম বহু দাবি নিয়ে তারা মিছিল করে। আশা কর্মীরা প্রায় এক বছর ধরে লাগাতার আন্দোলন করছে এই দাবিগুলোর বিরুদ্ধে। আশা কর্মীরা সাংবাদিকদের বলেন আমাদের দাবি না মানলে আগামী বিধানসভা ভোটে সারা পশ্চিমবাংলা ৭০ হাজার আশা কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায় যাতে মুখ্যমন্ত্রী না করা যায় সেই ব্যবস্থা করবেন।

Related News

Also Read