Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩২ বুধবার ( ১৪ই জানুয়ারি, ২০২৬ )

বিজেপির নেতা খুনের ঘটনায় ছোট ভাই গ্রেফতার

প্রদীপ কুমার সিংহ

 বিজেপি বুথ সভাপতি খুনের ঘটনায় তার ছোট ভাই কে গ্রেফতার করলো বারুইপুর থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম সন্দীপ বিশ্বাস। মঙ্গলবার রাতে থানার পুলিশ বারুইপুর এলাকা থেকে গ্রেফতার করে সন্দীপ বিশ্বাস কে। বিজেপি বুথ সভাপতি রাজীব বিশ্বাস কে বারুইপুর উকিলপাড়ার মন্ডল পাড়ায় নিজের বাড়িতে বাবা ও ছোট ভাই অত্যধিক মার ধরে ফলে খুন হয়। সেই খুনের ঘটনায় সোমবারে রাজিব বিশ্বাসের বাবা নিতাই বিশ্বাসকে গ্রেফতার করেছিল বারুইপুর থানার পুলিশ মঙ্গলবার রাজীব বিশ্বাসের ছোট ভাই সন্দীপ বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ।

সাংবাদিকরা সন্দীপ বিশ্বাস কে দাদাকে মেরেছিস কেন জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি মারিনি, বাড়িতে দাদা অসুস্থ অবস্থায় পড়েছিল তাই হাসপাতালে নিয়ে গেছিলাম। বুধবার বারুইপুর থানার পক্ষ থেকে ধৃত ব্যক্তিকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। নিজেদের হেফাজতে নেওয়ার জন্য মহামান্য আদালতের বিচারকের কাছে আবেদন জানায় পুলিশের পক্ষ থেকে।

Related News

Also Read