Select Language

[gtranslate]
১৭ই আষাঢ়, ১৪৩৩ বুধবার ( ১লা জুলাই, ২০২৬ )

।। দারুয়া কারবালা ময়দানে কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা ।।

কাঁথি মুসলিম শরাহ কমিটির ব্যাবস্থাপনায় প্রতি বছর ঐতিহাসিক দারুয়া কারবালা ময়দানে ইমাম হোসেনের এর আত্মত্যাগের দিনটিকে স্মরণ করা হয়।


এবছর প্রাকৃতিক বিপর্যয় সত্ত্বেও দিনটি শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। ঐতিহাসিক দারুয়া কারবালা ময়দানের মিল্লাত অনুষ্ঠান মঞ্চে সম্বর্ধিত করা হয় কলকাতায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্যারাতে প্রতিযোগিতায় স্বর্ণ পদক জয়ী সেক শাহজাহান ও রৌপ্য পদক জয়ী সালমা খাতুনকে।

সেই সঙ্গে সম্বর্ধনা জানানো হয় এদের প্রশিক্ষক আরশাদ আলী খানকে।


সংবর্ধনা প্রদান করেন
রাজ্য স্বরোজগার যোজনা কমিশনের চেয়ারম্যান তন্ময় ঘোষ,কাঁথি মুসলিম শরাহ কমিটির সভাপতি শেখ আব্দুর রহমান, পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, লোকাল সাত বস্তির সভাপতি মসিউদ্দিন আলমগীর প্রমুখ।

Related News

Also Read