Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

কন্টাই পাবলিক স্কুলে আন্তর্জাতিক বিজ্ঞান সেমিনার

ইন্ডিয়ান ফোটোবায়োলজি সোসাইটির উদ্যোগে কন্টাই পাবলিক স্কুলে শুক্রবার অনুষ্ঠিত হয় এক আন্তর্জাতিক বিজ্ঞান প্রেরণা মূলক সেমিনার (ইন্টারন্যাশনাল সেমিনার অন সায়েন্স মোটিভেশান লেকচার সিরিজ)। ‌‌এ দিন সকাল ১০ টায়‌ বিদ্যালয়ের কন্টাই পাবলিক স্কুল সিলভার জুবিলি হলে অতিথিদের চারাগাছ প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। স্বাগত ভাষণে বিদ্যালয়ের অধ্যক্ষ সমরেন্দ্রনাথ দাস বলেন শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক মনন ও কৌতূহল জাগ্রত করার‌ পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এই সেমিনারের লক্ষ্য ও উদ্দেশ্য। বিদ্যালয়ের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের প্রধান বক্তা জাপানের টোকিও নিহন ইউনিভার্সিটির আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী প্রফেসর ড. জো ও সুকি তাঁর বক্তব্যে আন্তর্জাতিক স্তরের এক মূল্যবান অভিজ্ঞতা লাভ করেছে বলে শিক্ষার্থীরা জানান। বিশেষ করে, জাপানে ভারতীয় শিক্ষাৰ্থীদের জন্য উচ্চশিক্ষা ও গবেষণার বিভিন্ন সম্ভাবনা সম্পর্কে আলোকপাত করেন এবং জাপানের শিক্ষা ব্যবস্থা ও বিভিন্ন স্কলারশিপ নিয়ে আলোচনা করেন।আলোচনা পর্বে উপস্থিত ছিলেন কয়েকজন বিশিষ্ট শিক্ষাবিদ ও বিশেষজ্ঞ মুম্বাই ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টের ডাইরেক্টর ড সময় রায়চৌধুরী,যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ডঃ চিত্তরঞ্জন সিনহাএবং হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির অ্যাসিস্ট্যান্ট প্রফেসার ডঃ গৌরীশংকর রায় মহাপাত্র।বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও গবেষণার প্রতি আগ্রহ বাড়াবে এবং ভবিষ্যতে বিজ্ঞানভিত্তিক উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য তাদের অনুপ্রাণিত করবে। সমাপ্তি পর্বে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান বিদ্যালয়ের সহ অধ্যক্ষ পার্থসখা পাত্র।

Related News

Also Read