আচমকা আগুন লাগলো হলদিয়ার দুর্গাচকে একটি ফাস্টফুড তৈরীর দোকানে । দোকানে দুটি গ্যাস সিলিন্ডারে আগুন লেগে আগুনের চেহারা ভয়ংকর রূপ ধারণ করে। দুর্গাচকে সম্প্রতি উদ্বোধন হওয়া ইকো পার্কের সামনে এমনই ঘটনা ঘটেছে ।

চারিদিকে দুর্গাচক আবাসন , পথ চলতি মানুষের ভিড় , রাস্তার গলির ধারেই একটি ভ্রাম্যমান গাড়িতে ফাস্টফুড তৈরি করে বিক্রি করছিল । তার পাশেই এক পথচারী মোটরসাইকেল রেখে মোমো কিনছিলেন । হঠাৎই ভ্রাম্যমান গাড়ির গ্যাস সিলিন্ডার বাস্ট হয় ।

কোন রকমে ছুটে পালিয়ে যায় পথচারীরা । আগুনের লেলিহানে মোটরসাইকেল সহ ভ্রাম্যমান গাড়ি পুড়ে ছাই হয়ে যায় । দুর্গাচক থানা খবর পেয়ে ঘটনাস্থলে আসে , দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ।মোটরসাইকেলে পুড়ে যাওয়া পরিবারের দাবি মোটরসাইকেলের মধ্যে মোটরসাইকেল এক লক্ষ টাকা ক্যাশ রাখা ছিল । যা পোড়ার সাথে সাথে এক লক্ষ টাকা ক্যাশ পুড়ে ছাই হয়ে যায়, এমনটাই দাবি মোটরসাইকেল পরিবারের ।দুর্গাচকে আগুনে পুড়লো এক লক্ষ টাকা ক্যাশ বলে দাবি।






