Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

।।ঊষা উত্থুপ এর নতুন বাংলা গান
” মন মানছে না আর “।।

ইন্দ্রজিৎ আইচ:-দীর্ঘ ৪৪ বছর বাদে ইনরেকো –
হিন্দুস্তান রেকর্ডস থেকে মুক্তি পেলো ঊষা উত্থুপ এর নতুন বাংলা গান ” মন মানছে না আর”।এই গানটি ইউ টিউবে লঞ্চ হলো।

এই মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছে নীল রমিজ ও জিনা নন্দী। এই মিউজিক ভিডিও টি আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংসদ ও অভিনেতা দেব।


জনপ্রিয় সঙ্গীত শিল্পী ঊষা উত্থুপ বলেন আজ আমি খুব নস্টালজিক হয়ে পড়েছি। কারণ দুটি। প্রথম কারণ হলো পার্ক স্ট্রিট এর এই ট্রিংকাস এ আমার জীবনের প্রথম গান গাওয়া শুরু। আজ এত বছর বাদে এখানে এলাম আমার নিজের গাওয়া গান উদ্বোধন করতে। আর দ্বিতীয় হল হিন্দুস্তান রেকর্ডস থেকে ১৯৭৮ সালে প্রকাশিত হয়েছিলো আমার জনপ্রিয় বাংলা গানের রেকড প্লেয়ার
” আহা তুমি সুন্দরী কত কলকাতা”।

আর ৪৪ বছর বাদে এই ট্রিংকাস এ হিন্দুস্থান রেকর্ডস ও ইনরেকো থেকে মুক্তি পেলো আমার এই বছরের নুতুন বাংলা গান মন মানছে না আর।


অভিনেতা দেব বলেন দিদির গান শুনে বড় হয়েছি। আমার সৌভাগ্য যে আজ দিদি আমায় তার অ্যালবাম লঞ্চ করতে আমায় ডেকেছেন। আমি এর জন্য গর্বিত বোধ করছি। এই গান খুব জনপ্রিয় হোক এই কামনা করি। গানের কথা লিখেছেন রাজীব দত্ত। সুর করেছেন শুভজিৎ রায়।

হিন্দুস্থান রেকর্ডস ও ইনরেকোর কর্ণধার রিয়াদ দীপাঞ্জন সাহা বলেন আমরা আজ খুব আনন্দিত যে দিদি ৪৪ বছর বাদে ট্রিংকাস এ এলেন ও আমাদের কোম্পানি থেকে গান লঞ্চ করলেন। সাংবাদিক সমমেলনে সকল অতিথি উপস্থিত ছিলেন।

Related News

Also Read