Select Language

[gtranslate]
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১১ই জুন, ২০২৬ )

রাস্তা যেন মরন ফাঁদঃপ্রাণ নিয়েই রেল লাইনে পারাপার আট থেকে আশির।

দীর্ঘ দিন ধরে রাস্তার বেহাল দশা,যেন মরন ফাঁদ।তাই বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়েই রেল লাইনের উপর দিয়ে চলাচল করতে হয় এলাকার য়াট থেকে আশি বয়সের বাসিন্দাদের।গত কয়েক বছর ধরে
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের নারায়ন পাকুড়িয়া মুড়াইল থেকে ধুলিয়াপুর পর্যন্ত যাওয়ার দীর্ঘ রাস্তার বেহাল অবস্থা। অভিযোগ বেশ কয়েক বার রাস্তার সংস্কারের স্থানীয় থেকে জেলা প্রশাসনের কাছে আবেদন নিবেদন করেও ফলপ্রসু হয়নি। এমনকি সম্প্রতী পঞ্চায়েত নির্বাচনের আগে লিখিত আবেদন করা হয়। ব্লক থেকে শুরু করে জেলায় তাতেও কর্ণপাত করেনি প্রশাসন। আজও যেমনের রাস্তা তেমনি রয়েছে।



পাঁশকুড়া স্টেশনের পরের স্টেশন নারায়ন পাকুরিয়া মুরাইল।এই স্টেশন থেকে নেমে বহু মানুষকে বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। মেশিনভ্যান মারুতি সাইকেল মোটরবাইক সহ বিভিন্ন যানবাহন যাতায়াত করে ওই রাস্তা দিয়ে। কেউ কাজের সূত্রে কেউবা ব্যবসায়িক সূত্রে ওই রাস্তা দিয়েই যেতে হয় তাদের। কিন্তু রাস্তার এমন বেহাল অবস্থা যেন পথ চলার অযোগ্য। তার পাশাপাশি স্টেশনের কাছে রেলপুলের নিচ দিয়ে মানুষদের যাতায়াত করতে হয়। কিন্তু বর্ষা নামলেই হাঁটু সমান জল জমে যায়। ফলে জল পেরিয়েই যাতায়াত করতে হয়। অথবা জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইনের ওপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে সমস্ত মানুষজনদের।
কবে হবে এর সুরাহা তা জানে না স্থানীয় মানুষজন।

Related News

Also Read