Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

।। আজকের রাশিফল ।।

মেষ: সপ্তাহের শুরুতে পরিবারের শ্রীবৃদ্ধি হবে। যার ফলে আপনি মানসিক শান্তি পাবেন। আকস্মিক খরচ বাড়লেও আর্থিক পরিস্থিতি ভালোই থাকবে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। সপ্তাহের মাঝে বেশ কিছুদিন ধরে চলতে থাকা রুক্ষতা ও মানসিক অশান্তি নিয়ন্ত্রণে এনে জীবনসাথীর সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। তবে সপ্তাহান্তে যে কোনও রকম নেশার বস্তু থেকে দূরে থাকুন।

বৃষ: সপ্তাহের প্রথমে আপনার আত্মবিশ্বাস বাড়বে যা আপনার কাজের মধ্যে প্রতিফলিত হবে। কাজের জায়গায় আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার উপর প্রসন্ন থাকবেন ফলে আপনার পদোন্নতির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের মধ্যভাগে অবিবাহিতরা যোগ্য জীবন সাথী খুঁজে পেতে পারেন। শিক্ষার্থীরা পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল পাবেন। সপ্তাহের শেষে অপ্রত্যাশিত খরচ বাড়বে।

মিথুন: সপ্তাহের প্রথম ভাগে আপনি প্রেম ও ভোগবিলাসিতায় অর্থ খরচ করলেও মনে অসন্তুষ্টির ভাব থাকতে পারে। বিদেশ ভ্রমণের পরিকল্পনাও করতে পারেন। সপ্তাহের মাঝামাঝি পারিবারিক বিষয়ে স্ত্রীর সঙ্গে অকারণ বিবাদে জড়িয়ে পড়বেন। ফলে আপনাদের সম্পর্কে শিথিলতা আসতে পারে। সপ্তাহান্তে যে কোনও রকমের ঋণ নেওয়া থেকে বিরত থাকুন।কোনও পুরোনো অসুখ ফিরে আসতে পারে।

কর্কট: কাছের মানুষের বিরুদ্ধে মামলার জন্য খরচ হতে পারে। অন্যের কথায় বিনিয়োগে ক্ষতি হতে পারে। কিছু আকস্মিক সুবিধা পেতে পারেন। যা আপনাকে আধ্যাত্মিকতার প্রতি আগ্রহী করে তুলবে। ব্যবসায়িক যোগাযোগ বাড়বে। বন্ধুদের থেকেও সহায়তা পাবেন। সামাজিক এবং পারিবারিক ক্ষেত্রে সম্মান বাড়বে। উচ্চ আধিকারিকদের সঙ্গে আপনার সম্পর্ক নিবিড় হবে।

সিংহ: জমি বা বাড়িতে বিনিয়োগ করতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। মনে শান্তি থাকবে। রাজনৈতিক সমর্থন পাবেন। স্বাস্থ্যের প্রতি উদাসীন হবেন না। সন্ধ্যার পর গান-বাজনা করতে পারেন।

কন্যা: আপনার বেহিসেবি চালচলন দুশ্চিন্তার কারণ হবে। বাড়িতে নতুন কিছু করার আগে সকলের অনুমতি নিন। ব্যবসায়িক অংশীদারের বিরোধিতার কারণে কাজ আটকে থাকতে পারে। বিতর্কের ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা

তুলা: হতাশার মনোভাব তৈরি হতে পারে। কোনও খেলাধুলোয় নিজেকে নিযুক্ত করুন। আপনার খরচ ঊর্ধ্বমুখী হতে পারে। পারিবারিক ক্ষেত্রে কোনও পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত হোন। সন্তানদের সঙ্গে সময় কাটান। সপ্তাহব্যাপী জমে থাকা সমস্ত স্ট্রেস এবং ক্লান্তি থেকে মুক্তি পেতে বন্ধুদের সাথে সময় কাটান।

বৃশ্চিক: সপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। কোনও শুভ যোগাযোগ হতে পারে। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। সপ্তাহের মাঝে সন্তান নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। কর্মজগতে আপনার জনপ্রিয়তা বাড়তে পারে। সপ্তাহের শেষে মানসিক আঘাতে ভেঙে পড়বেন না। সহকর্মীদের সঙ্গে বুঝে কথা বলুন, বিবাদ হতে পারে।

ধনু: সপ্তাহের শুরুতে শরীর নিয়ে একটু চিন্তায় থাকবেন। খেলাধুলায় কিছুটা সময় কাটানো উচিত। বন্ধুদের থেকে বেশি প্রত্যাশা করবেন না। তাদের মতে চললে আপনার ক্ষতি হতে পারে। সপ্তাহের মধ্যভাগে আকস্মিক ভাবে কিছু অর্থ উপার্জন হতে পারে। সপ্তাহের অন্তিমে বাড়িতে বিবাদের সম্ভাবনা রয়েছে। অবসর সময় কাটান নিজের পছন্দের কাজ করে।

মকর: সপ্তাহের শুরুতে বাড়ির কাজে ব্যস্ত থাকবেন। আপনার ইতিবাচক মনোভাবের ফলে সমস্ত কাজ ভালো ভাবে মিটে যাবে। কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে। ব্যবসায় নতুন অংশীদার পেতে পারেন। সপ্তাহের মাঝে কর্মক্ষেত্রে বিবাদ বাড়তে পারে। কৃষি সংক্রান্ত প্রকল্প থেকে সাফল্য পেতে পারেন। সপ্তাহের শেষের দিকে আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়বে। জীবনসঙ্গী খুঁজে পেতে পারেন।

কুম্ভ:  সপ্তাহের শুরুতে আপনার পুরোনো স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। আপনার কাজে খুশি হয়ে অফিসের সিনিয়ররা আপনাকে পদোন্নতি দিতে পারেন। সপ্তাহের মাঝে ব্যবসা বাড়বে। নতুন ধরনের কাজের অভিজ্ঞতাও বাড়বে। সপ্তাহের শেষে আপনার শরীরে অলসতা দেখা যাবে। কিছু স্বাস্থ্য সমস্যাও হতে পারে। আপনি আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন।

মীন: সপ্তাহের শুরুতে আপনার মধ্যে নতুন বিষয় অন্বেষণে ঝোঁক বাড়বে। এর ফলে আপনার কর্মক্ষেত্রে দক্ষতা বাড়বে। সপ্তাহের মাঝে বন্ধু এবং পরিবারের সাথে আনন্দের সঙ্গে সময় কাটান। শৈল্পিক কাজের ক্ষেত্রে আপনার আগ্রহ বাড়বে। সপ্তাহের শেষে অভাবে থাকা মানুষদের পাশে দাঁড়ান। এতে মানসিক শান্তি বাড়বে। ব্যবসার বিবাদ মিটে যাবে। স্ত্রীর প্রতি সংবেদনশীল হওয়ার চেষ্টা করুন।

Related News

Also Read