গাছের ডালে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হল। এটি আত্মহত্যা নাকি খুন এই নিয়ে সোরগোল পড়েছে এলাকায়। আজ মঙ্গলবার ভূপতিনগর থানার হরিদ্রাচক গ্রামে একটি গাছের ডালে সঞ্জয় গিরি (৩৬) কে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে স্থানীয় মানুষজন।
খবর জানাজানি হতেই বহু মানুষ জোড় হয়। পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। মৃত্যু রহস্য উদ্ধারের জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকায় প্রশ্ন উঠেছে এটি খুন নাকি আত্মহত্যা। অনেকে মন্তব্য করেছেন এটি রাজনৈতিক খুন হতে পারে। পরিবারের কোন মন্তব্য পাওয়া যায়নি।

Post Views: 76





