Select Language

[gtranslate]
২০শে চৈত্র, ১৪৩২ শুক্রবার ( ৩রা এপ্রিল, ২০২৬ )

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্না খাওয়ারের গুণগতমান পরীক্ষা করলেন।

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ ব্লকের দেপাল গ্রাম পঞ্চায়েতের দক্ষিন কানপুর গ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্না খাওয়ারের গুণগতমান পরীক্ষা করলেন যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক দিবাকর পাল এবং কাঁথির উপ মহকুমা শাসক বিনয় মন্ডল। এদিন ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির সাফায় অভিযান পরিদর্শনে এসেছিলেন যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ও উপ মহকুমা শাসক। পাশে থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নার পরিবেশ এবং রান্নার গুণগত মান পরীক্ষা করে দেখেন। সূত্রের খবর পুষ্টি প্রকল্পের খাদ্যের গুণগত মান ঠিক আছে বলে জানিয়েছেন তাঁরা।

পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীদের সঙ্গে কথা বলেন। তাদের অসুবিধা সুবিধার কথাও জানলেন। পড়ুয়াদের সঙ্গে এবং পার্শ্ববর্তী অভিভাবকদের সঙ্গেও কথা বলেন। তাদের কোন অভিযোগ বা দাবি আছে কিনা তাও শোনেন।

Related News

Also Read