Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। এবার নন্দীগ্রামে শুভেন্দুকে কালো পতাকা তৃনমূলের ।।

নন্দীগ্রামে শহীদদের মঞ্চে অগ্নিকান্ডের ঘটনায় এবার এলাকার বিধায়ক তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখালো তৃনমূল।ঘটনাটা জানার পরে পাল্টা বিজেপি কর্মী সমর্থকেরাও বিক্ষোভে নামে ।এর জেরে রীতিমত উত্তেজনা ছড়ায় নন্দীগ্রাম জুড়ে।


নন্দীগ্রাম-১ ব্লকের গোকুলনগরের করপল্লীতে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভামঞ্চে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এই শহীদ দিবসের মঞ্চ পোড়ানো এবং তৃনমূল কর্মীকে খুনের চেষ্টার ঘটনার চক্রান্তকারী হিসাবে নন্দীগ্রামের বিধায়কের বিরুদ্ধে তৃনমূল অভিযোগ তুলেছে।এই ঘটনায় শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নন্দীগ্রামের ২১ জন বিজেপি নেতার বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মামলা হয়েছে।



এই আবহের মধ্যে সোমবার সকালে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়া সমবায় সমিতির ৬৯ তম সমবায় সপ্তাহ উদযাপনে যাওয়ার পথে নন্দীগ্রামের টেঙ্গুয়ায় শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখানোর চেষ্টা করলো তৃণমূল কংগ্রেস। অপরদিকে বিজেপি কর্মীরা তাদের ঘিরে পাল্টা বিক্ষোভ দেখায়। যা নিয়ে রীতিমত সরগরম নন্দীগ্রাম।

আন্দোলনকারী তৃনমূলীদের অভিযোগ নন্দীগ্রামের আন্দোলনকে ও শহীদদের অপমান করেছে শুভেন্দু অধিকারী।অভিযোগ করেছেন নন্দীগ্রাম ভূমি রক্ষা আন্দোলনের বিরোধী সিপিএম নেতারা এখন শুভেন্দু অধিকারীর বড় সমর্থক।এর প্রতিবাদেই আজ শুভেন্দুকে তাঁরা কালো পতাকা দেখালেন

Related News

Also Read