Select Language

[gtranslate]
৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ মঙ্গলবার ( ১৯শে মে, ২০২৬ )

।। সমবায় নির্বাচন হেরে তৃনমূল পার্টি অফিসে আগুন বিরোধীদের ।।

স্থানীয় সমবায় সমিতির নির্বাচনে তৃনমূল প্রার্থীদের কাছে পরাজিত হয়ে শাসক দলের কার্যালয়ে রাতের অন্ধকারে আগুন লাগালো বিরোধীরা।এর জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।বিরোধীরা অবশ্য একে শাসক দলের মিথ্যা প্রচার বলে দাবি করেছে।


পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের মঙ্গলদ্বারি।এই এলাকায় পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের শাখা অফিস কার্যালয়ে অগ্নিকান্ড ঘটেছে।


জানা যায় বুধবার রাত ১২ টা নাগাদ অফিসে আগুন লাগে। কেউ হতাহত না হলেও ভষ্মীভূত হয়ে যায় দলীয় কার্যালয়ের মধ্যে থাকা সমস্ত আসবাবপত্র এবং বহু নথি ও কাগজপত্র। পুড়ে যায় টেবিল চেয়ার বেঞ্চ সহ দুটি সিলিং ফ্যান।গভীরাতে আগুন লাগে বলে জানা গিয়েছে। কে বা কারা এই অগ্নিকান্ডের সাথে জড়িত তা এখনো স্পষ্ট নয়।


বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে আসেন পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায়।তিনি জানান, গতকাল রাত ১০ টা পর্যন্ত মঙ্গলদ্বারির এই শাখা অফিসে মিটিং করা হয়।এরপর রাত ১২ টা নাগাদ খবর যায় দলীয় এই শাখা অফিসে কেউ বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। এই বিষয়ে পাঁশকুড়া থানায় খবর দেওয়া হয়।তবে সুজিত বাবু জানান,বিরোধীরা সমবায় ভোটে বা কোনভাবে কিছু পেরে উঠতে না পেরে হয়তো তারাই ঘটনার সাথে যুক্ত থাকতে পারে।


এই ঘটনায় তদন্ত শুরু করেছে পাঁশকুড়া থানার পুলিশ।

Related News

Also Read