কলকাতার ঐতিহ্যবাহী শাড়ি প্রতিষ্ঠান প্রিয় গোপাল বিষয়ী এবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে। কলকাতার বড়বাজারে এদের সবথেকে পুরনো দু’টো শোরুম রয়েছে। এছাড়াও গড়িয়াহাটে একটা এবং কাঁচরাপাড়ায় ও কৃষ্ণনগরে একটা শোরুম আছে। প্রিয় গোপাল বিষয়ীর ষষ্ঠশোরুম খোলা হল তমলুকে। শোরুমের উদ্বোধনের সঙ্গে সঙ্গেই সেখানে উপচে পড়ল ভিড়।
প্রিয় গোপাল বিষয়ীর অন্যতম ডিরেক্টর সৌম্যজিৎ লাহা জানালেন, ‘পশ্চিমবঙ্গের অনেক জেলা থেকেই ট্রেনে বাসে ট্রাভেল করে মানুষজন আসেন প্রিয় গোপাল বিষয়ীতে কেনাকাটা করতে। আমরা চাই জেলার মানুষের আরো কাছে আসতে তাই তমলুকে আসা। কলকাতা শো রুমে যেই ধরনের শাড়ি যে দামে পাওয়া যাবে সেই সমস্ত ডিজাইনের বা বিভিন্ন ধরনের শাড়ি এই তমলুকেও একই দামে মিলবে ।

Post Views: 53





