চিকিৎসায় ডিপ্লোমাধারী ডাক্তার ও ট্রেনিং দিয়ে নার্স নিয়োগের সিদ্ধান্ত বাতিল , সরকারি হাসপাতালে ঔষধ ছাঁটাই, জনবিরোধী মেডিকেল শিক্ষানীতির প্রতিবাদে, জেলার সমস্ত স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালের পরিকাঠামো উন্নত করে শূন্যপদে ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মী নিয়োগের দাবিতে হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠন, মেডিকেল সার্ভিস সেন্টার এবং প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির যৌথ উদ্যোগে আজ তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষা ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট বিক্ষোভ-ডেপুটেশনের কর্মসূচীতে সামিল হন জেলার গ্রামীণ চিকিৎসক থেকে শুরু করে ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীরা।

কর্মসূচীতে নেতৃত্ব দেন তিন সংগঠনের পক্ষে ডাঃ জয়দেব ঘড়া, রাম চন্দ্র সাঁতরা, প্রনব মাইতি প্রমুখ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও মেডিক্যাল কলেজের অধ্যক্ষা দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
ডেপুটেশনের প্রতিনিধিদলে উপরোক্ত নেতৃবৃন্দরা ছাড়াও ছিলেন নারায়ন বর্মন,অর্জুন ঘোড়াই,সেখ সিরাজ প্রমুখ।






