Select Language

[gtranslate]
২৪শে মাঘ, ১৪৩২ শনিবার ( ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ )

রামনগরে রেস্তোরাঁ ভাঙচুর ও তাণ্ডবে গ্রেপ্তার-১

গভীর রাতে রেস্তোরাঁয় তাণ্ডব, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটে। খাবার মান কে কেন্দ্র করে ঘটনাটি নিমতলা দমকলকেন্দ্র সংলগ্ন ‘আড্ডা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’-এ ঘটে শুক্রবার।

 

পুলিশ সূত্র থেকে জানা গেছে, শুক্রবার ভোররাত আড়াইটা নাগাদ একদল যুবক ঐ রেস্তোরাঁয় আসে। কিন্তু, সেই সময় খাবার দিতে না পারায় রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে বচসা শুরু হয়। উত্তেজিত যুবকেরা সেখান থেকে চলে যায়। ভোর ৫টা নাগাদ ওই যুবকেরাই আবারও দলবল নিয়ে আসে। অভিযোগ, এরপরই তারা রেস্তোরাঁয় হামলা চালায়। চেয়ার, টেবিল ভাঙচুর করে এবং একটি মোটরবাইকও ক্ষতিগ্রস্ত করে।

 

কর্মীদের সঙ্গে মারধর চলে। এই হামলা ও পাল্টা মারের ঘটনায় উভয় পক্ষের মোট ৪ জন আহত হয়। এই ঘটনার পরেই সকালে রেস্তোরাঁর মালিক নরেন্দ্রনাথ দাস রামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে বালিসাইর বড়রাংকুয়া থেকে অভিযুক্ত রাহুল মহম্মদ নামের এক যুবককে গ্রেপ্তার করে। অন্য আরেক হামলাকারী যুবক আহত অবস্থায় বালিসাই ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া ঘটনায় যুক্ত বাকিরা পলাতক। অভিযুক্তদের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃতকে শনিবার কাঁথি মহকুমা আদালতের তোলা হয়।

Related News

Also Read